Saturday, December 31, 2011

বছরের শেষে

টানেলের শেষে রয়েছে আলো,
ফানেলের শেষে রয়েছে তেল
বছরের শেষে নতুন বছর,
শুরু হবে কাল নতুন খেল!

Friday, December 30, 2011

লোকপাল বধ

লোকপাল ছিঁড়ে তোরা
বানালি যে ঠোঙ্গা
ডেমোক্রেসির পুরো
মেরে দিলি পোঙ্গা!

ন্যাকা মেয়ে

ন্যাকা মেয়ে ব্যাঁকা ঠোঁটে
গোঁজে স্যাঁকা পাঁপড় টি
বিভাজিকা এক্সপোজ
করে তার কাপড় টি !

Sunday, December 25, 2011

এক্স-মাস

অর্থনীতির চাপে
সান্তা দাদু কাঁপে
গিফট জোগাড়ে ছুটছে
রাতের ঘুম |
এবার দাদুর বস্তায়
গিফট টিফ্ট তাই সস্তা |
প্রার্থনা কর মার্কেট
হোক বুম !

Thursday, December 22, 2011

মনে পড়ে

পুরনো খাতায় চোখ চলে যায়
নতুন বছর প্রাক্কালে,
মনে পড়ে যায় কবিতা লিখেছি
আমিও কত, এক কালে !

Saturday, December 17, 2011

বিপত্তি

হারিয়ে যাবার অনেক আগেই
মারিয়েছিলাম গোবর,
পায়ের ছাপ-এ ছড়িয়ে গেল
নিরুদ্দেশের খবর!

Monday, December 5, 2011

মন্ত্রপূত তাগা

ভীষণ কঠিন সময় ছিল
আটকে ছিল হাগা,
এক কাপালিক পড়তে দিলেন
মন্ত্রপূত তাগা!
তাগার জোরে আলগা হয়েছে
সমস্ত দিক আজ,
করতে হয়না রোজ রাত্তিরে
বাম হাত টির কাজ !

Saturday, November 5, 2011

বগল

দেখেছি জবে তোমারি বগল
মন মানে না কোনই আগল
স্প্যাঘেটি স্ট্র্যাপ-এ দাড়ালে এসে
বগল তুলে বললে হেসে
"হাই হাউ আর ইউ...."
সব ছন্দ সেখানেই কেটে গেল...

Friday, November 4, 2011

স্বপ্নের সিঁড়ি বেয়ে...

স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে চাঁদ
আলতো করে সে ছাড়ে সুগন্ধি পাদ
আমি বলি, "কে গো তুমি ছাড়লে যে বায়ু?
শুঁকে মোর অশান্ত হয়ে ওঠে স্নায়ু..."
চাঁদ কয়, "আমি তোর হারানো সে সুর,
ঠোঁট থেকে যার তুই চেটেছিলি গুড় |"

পাস-ফেল উঠে গেছে

দে-পাড়ার পিন্টুর একটাই আশ
ফিরে যাবে সেভেন-এ, করবে সে পাস!
সময়টা ছিল, দু হাজার সাত,
দুই চার বিষয়ে হয়েছিল কাত!
নতুন নিয়ম আজ, নাইকো ফাইট
পাস-ফেল উঠে গেছে আপ টু এইট!

Saturday, October 29, 2011

"পোক"

ওপাড়ার ভেবলু ধরলো কি ঝোঁক,
প্রতিবেশী আন্টি কে করবে সে "পোক"!
শুনে তার বাবা এসে খুলে দিল তাকে,
এক খানি একাউন্ট সোজা ফেসবুকে |

Tuesday, October 25, 2011

নিহারিকা

সোজা নয় যাকে নিয়ে কাব্য লেখা
তুমি সেই নিহারিকা|
হাসি যার সহজে যায়না আঁকা
তুমি সেই নিহারিকা|
তুমি শালা অসাম, তুমি বস "সি. কে."
জীবনের সব রং তুমি ছাড়া ফিকে!

Wednesday, October 12, 2011

ক্যারাম বোর্ড

ক্যারাম বোর্ড এর লাল ঘুটি টা
যদি হত তোমার ঠোঁট,
বিপ্লব এর জন্য হতাম না
কিছুতেই একজোট|
সন্ধি করে নিতাম
বর্ণবিদ্বেষী দের সাথে....
শেষ হত সাদা ও কালো রা !

Monday, October 10, 2011

নেপথ্যের ওই দুখ

চেষ্টা করি আঁকতে ছবিতে,
তোমার রঙিন মুখ....
ব্যর্থ হচ্ছি তুলতে ফুটিয়ে
নেপথ্যের ওই দুখ!

জগজিত সিংহ এর প্রতি

মন-বন্দী ভীরু প্রেমগুলো
যখন জমত ভারে,
মন খারাপ এর রাত গুলো তে
কেঁদেছি তোমার সুরে.....

গজল-বাউল ভালো থেকো তুমি
আকাশপারের ঘরে |

Sunday, October 9, 2011

অঙ্কুরিত প্রেম

কিছু প্রশ্নের উত্তর খোঁজা বৃথা
কিছু মুহূর্ত অর্থহীন-ই থাক...
দিবা-স্বপ্নের মায়াবী চন্দ্রাতপে,
অঙ্কুরিত প্রেম খাক ঘুরপাক |

Tuesday, October 4, 2011

পুজো

আমার পুজো প্রতি টি ক্ষণে
প্রতিদিন তোকে খুঁজি...
মনের কনে সর্বদা তুই,
প্রতিদিন তোকে পুজি |

Wednesday, September 21, 2011

সুখে থাকবার ভান

চাকরিও নেই, বেলা বোস-ও নেই,
তবু গেয়ে যাই গান....
অচেনা শহরে হর রোজ করি,
সুখে থাকবার ভান!

Thursday, September 15, 2011

প্রবাসে দৈবের বসে

প্রবাসে দৈবের বসে,
কাব্যি যদি না আসে,
দিই বসে গ্রে সেল-এ চাপ...
আকাশে শরত মেঘ,
পেটে তে দু' এক পেগ...
কোনো কিছু আনেনা যে ভাব!

Saturday, September 10, 2011

মনে পরে

মনে পরে আজ খুব,
ষষ্ঠীর সেই সন্ধ্যা....
পিং করেছিল সেই দিনে
আমায়, অভিনন্দা |

চোখে ছিল তার জাদু,
ঠোঁটে ছিল বিদ্যুত....
বর্তমানে শুধুই ব্যথা
বাকি সব আজ ভূত |