তোমার জন্য কাঁদতে আমি রাজি,
তোমার জন্য ধরবো কঠিন বাজি।
তোমার মুখে হাসির খোঁজে আমি,
সাজব ক্লাউন মুখ রাঙিয়ে আজই
Tuesday, May 19, 2015
Wednesday, December 3, 2014
প্রেয়সী
প্রেয়সী তোমায় নিয়ে লিখছি আবার,
এক খানি কবিতা মধুর।
তোমার চোখের ভাষা শব্দ জোগায়
যেন কোনো উত্স জাদুর!
প্রেয়সী তোমায় আমি কি বলে বোঝাই
কতখানি মূল্য তোমার,
যেভাবে স্পর্শে তুমি মুক্তি দিলে
যন্ত্রণা সকল আমার।
প্রেয়সী তোমার সাথে কাটানো বিশেষ
মুহূর্ত গুলি প্রিয় বড়,
প্রেয়সী এভাবে যেন আমায় তুমি
সর্বদা পূর্ণ ক'রো!
এক খানি কবিতা মধুর।
তোমার চোখের ভাষা শব্দ জোগায়
যেন কোনো উত্স জাদুর!
প্রেয়সী তোমায় আমি কি বলে বোঝাই
কতখানি মূল্য তোমার,
যেভাবে স্পর্শে তুমি মুক্তি দিলে
যন্ত্রণা সকল আমার।
প্রেয়সী তোমার সাথে কাটানো বিশেষ
মুহূর্ত গুলি প্রিয় বড়,
প্রেয়সী এভাবে যেন আমায় তুমি
সর্বদা পূর্ণ ক'রো!
Monday, October 27, 2014
Friday, August 22, 2014
Long distance
কয়েক পলক দেখব বলে
বর্ষা বাদল পথে,
ছুট লাগিয়ে ধরলাম বাস
শুক্রবারের রাতে।
ঠিকানা তোমার অন্য জগত
বদ্ধ মোদের প্রেম,
স্কাইপ থেকেই দেখব তোমায়
নিয়ন্ত্রিত ফ্রেম।
দূরত্বের এই অভিসারেই
সুখী প্রেমিক মন,
স্কাইপ খুলেই ঘুমায় আমার
সাত রাজার ধন!
Tuesday, June 10, 2014
সঙ্গীতজ্ঞ মধু সিংহ-র প্রতি আমার শ্রদ্ধার্ঘ
প্রসারিল অর্ক প্রবল কিরণ।
জলরাশি লইয়াছে নীলাভ বরণ।
সৈকতে এসো সখী,
তোলো হে ফোটোটি দেখি,
ভাগ্য খুলিবে, লহ আমার শরণ!
জলরাশি লইয়াছে নীলাভ বরণ।
সৈকতে এসো সখী,
তোলো হে ফোটোটি দেখি,
ভাগ্য খুলিবে, লহ আমার শরণ!
Thursday, June 5, 2014
Saturday, April 12, 2014
কেন?
পথ চলা হয়নি
হাত ধরে এখনো।
ভিজে যাওয়া হয়নি
এক সাথে কখনো।
তবু কেন মনে ভাসে
তোর ছবি তখনই,
কবি হতে চাই আমি
চোখ বুজে যখনই?
হাত ধরে এখনো।
ভিজে যাওয়া হয়নি
এক সাথে কখনো।
তবু কেন মনে ভাসে
তোর ছবি তখনই,
কবি হতে চাই আমি
চোখ বুজে যখনই?
Friday, March 28, 2014
খর্দা-র গাঁটকাটা
খর্দা-র গাঁটকাটা, ছোড়দা-র পকেটে
হাত ভরে টাকা নিয়ে চড়ে বসে রকেটে
টাকা চুরি যাওয়াতে বিব্রত ছোড়দা
সাতাশি টি পান খান, সাথে দিয়ে জর্দা!
হাত ভরে টাকা নিয়ে চড়ে বসে রকেটে
টাকা চুরি যাওয়াতে বিব্রত ছোড়দা
সাতাশি টি পান খান, সাথে দিয়ে জর্দা!
Thursday, March 6, 2014
নড়বড়ে selfie
বাম হাতে ফোন ছিল, ডান হাতে কুলফি
কোনমতে তুলে ফেলি নড়বড়ে selfie!
ছবি দেখে সব,
তোলে কলরব,
"কেন তুই ন্যাড়া হলি, রয়ে গেল জুলফি?"
কোনমতে তুলে ফেলি নড়বড়ে selfie!
ছবি দেখে সব,
তোলে কলরব,
"কেন তুই ন্যাড়া হলি, রয়ে গেল জুলফি?"
Saturday, March 1, 2014
Tuesday, January 21, 2014
কষ্ট করে ওড়া
তোমার জন্য উড়তে পারি জেনো
নাই বা রইলো পক্ষিরাজের ঘোড়া,
প্রতিনিয়ত পুড়ছি হৃদয় জ্বালায়
এর চে' ভালো কষ্ট করেই ওড়া!
নাই বা রইলো পক্ষিরাজের ঘোড়া,
প্রতিনিয়ত পুড়ছি হৃদয় জ্বালায়
এর চে' ভালো কষ্ট করেই ওড়া!
Monday, December 16, 2013
ভরসা
সূর্য টা কোনোদিন যায় যদি নিভে
ভরসা আমার শুধু তুমি,
তোমার দ্যুতিতে ঠিক মুক্তি পাবে
রোদ্দুর বঞ্চিত ভূমি।
ভরসা আমার শুধু তুমি,
তোমার দ্যুতিতে ঠিক মুক্তি পাবে
রোদ্দুর বঞ্চিত ভূমি।
Wednesday, November 13, 2013
প্রশংসা
পেয়ালা ভরা সুরার চেয়েও
নেশাতুর তোর দৃষ্টি,
উজ্জ্বল লাল ঠোঁট দু'টি দেয়
হাতছানি অনাছিস্টির।
নেশাতুর তোর দৃষ্টি,
উজ্জ্বল লাল ঠোঁট দু'টি দেয়
হাতছানি অনাছিস্টির।
Sunday, November 10, 2013
স্বার্থ
কখনো কবিতা লিখি হাসাতে তোমায়,
কখনো কবিতা লিখি কাঁদতে নিজে,
কবিতা কখনো নয় প্রয়োজনহীন ...
কবিতা কবির তার স্বার্থ বোঝে।
কখনো কবিতা লিখি কাঁদতে নিজে,
কবিতা কখনো নয় প্রয়োজনহীন ...
কবিতা কবির তার স্বার্থ বোঝে।
Wednesday, October 30, 2013
মিহিদানা কারখানা
পল্তার পালোয়ান, পরিমল জানা
কুস্তির পরে তার চাই মিহিদানা।
এক মণে, দুই মণে ভরবে না মন,
অল্পেতে খুসি নয়, খিদে টা ভীষণ!
মন মত পরিমাণ না পেয়ে জানা,
মিহিদানা বানানোর খোলে কারখানা!
কুস্তির পরে তার চাই মিহিদানা।
এক মণে, দুই মণে ভরবে না মন,
অল্পেতে খুসি নয়, খিদে টা ভীষণ!
মন মত পরিমাণ না পেয়ে জানা,
মিহিদানা বানানোর খোলে কারখানা!
Tuesday, October 22, 2013
গল্প আমার
এই মেয়েটা গল্প আমার
শুনবি নাকি তুই?
কেউ শোনে না, গল্প দারুণ
মিলবে না আর দুই।
এই মেয়েটা ধৈর্য ধরে
একটি বার তো শোন,
বলতে পারি হলপ করে
ভরবেই তোর মন!
শুনবি নাকি তুই?
কেউ শোনে না, গল্প দারুণ
মিলবে না আর দুই।
এই মেয়েটা ধৈর্য ধরে
একটি বার তো শোন,
বলতে পারি হলপ করে
ভরবেই তোর মন!
Saturday, October 5, 2013
উদ্বেগ
অনেকদিনের জমা কবিতারা,
ভাবে শুধু কবে পাবে তোর সাড়া।
অনেকদিনের জমা ছন্দরা,
উদ্বেগ পোষে যত মনগড়া।
ভাবে শুধু কবে পাবে তোর সাড়া।
অনেকদিনের জমা ছন্দরা,
উদ্বেগ পোষে যত মনগড়া।
Thursday, October 3, 2013
নরেন বাবু
নরেন বাবু মোড়ল হবেন
তোড়জোড় তার খুব,
রোজ সকালে গামছা পড়ে
গঙ্গে তে দেন ডুব!
নরেন বাবু বাক্যবাগীশ
বক্তৃতা দেন ফুঁসে,
পারলে দেবেন টাইট তাদের
ভক্তি যাদের ঘুষে!
নরেন বাবুর বদলে দেবার
সদর্প আশ্বাসে,
ডেমোক্রেসির আড়াল থেকে
নিন্দুকেরা হাসে!
শততুর রা রুখতে তাকে
আঁটছে নানান ফাঁদ,
ভরসা রেখে রামের উপর
নরেন নির্বিবাদ!
তোড়জোড় তার খুব,
রোজ সকালে গামছা পড়ে
গঙ্গে তে দেন ডুব!
নরেন বাবু বাক্যবাগীশ
বক্তৃতা দেন ফুঁসে,
পারলে দেবেন টাইট তাদের
ভক্তি যাদের ঘুষে!
নরেন বাবুর বদলে দেবার
সদর্প আশ্বাসে,
ডেমোক্রেসির আড়াল থেকে
নিন্দুকেরা হাসে!
শততুর রা রুখতে তাকে
আঁটছে নানান ফাঁদ,
ভরসা রেখে রামের উপর
নরেন নির্বিবাদ!
Tuesday, September 24, 2013
অন্তিম ফাঁকা বাক্স
আলু সেদ্ধ মাখো তুমি রোজ
পটাসিয়াম সাযানাইড দিয়ে ....
কেন বার বার বিষিয়ে দাও
আমার প্রিয় সব কিছু কে?
টেস্ট টিউব এর অ্যাসিড চলকে
পুড়বে যেদিন তুমিও,
ঠিক পরবে টিক চিন্হ
অন্তিম ফাঁকা বাক্সে!
পটাসিয়াম সাযানাইড দিয়ে ....
কেন বার বার বিষিয়ে দাও
আমার প্রিয় সব কিছু কে?
টেস্ট টিউব এর অ্যাসিড চলকে
পুড়বে যেদিন তুমিও,
ঠিক পরবে টিক চিন্হ
অন্তিম ফাঁকা বাক্সে!
Wednesday, August 14, 2013
এক খানি চিঠি লিখব তোমায়
এক খানি চিঠি লিখব তোমায়
অনেক যত্নে আজ ...
ভাষা খুঁজছি, খুঁজছি বিশেষ
শব্দের কারুকাজ ।
এক খানি চিঠি লিখব তোমায়
অনেক বছর পরে,
স্নায়ু-চঞ্চল মন টা কে তাই,
বন্দী করেছি ঘরে ।
সাদা কাগজে হিজিবিজি কাটি
সকাল থেকে সাঁঝ
এক খানি চিঠি লিখব ঠিকই
অনেক যত্নে আজ!
অনেক যত্নে আজ ...
ভাষা খুঁজছি, খুঁজছি বিশেষ
শব্দের কারুকাজ ।
এক খানি চিঠি লিখব তোমায়
অনেক বছর পরে,
স্নায়ু-চঞ্চল মন টা কে তাই,
বন্দী করেছি ঘরে ।
সাদা কাগজে হিজিবিজি কাটি
সকাল থেকে সাঁঝ
এক খানি চিঠি লিখব ঠিকই
অনেক যত্নে আজ!
Subscribe to:
Posts (Atom)