নরহরি মল্লিক,
করিলেন বেল lick,
কোনো কিছু না পেয়ে খেতে...
তাই দেখে পোলা তার,
ছুটে গেল পেশোয়ার,
নিয়ে এলো আফগানী মেটে!
Friday, July 9, 2010
Tuesday, June 29, 2010
পরাবাস্তবিক ৭
অনাবৃত অনুশোচনাগুলি লাফালাফি করে...
নিত্যানন্দ নৈতিকতার নোনা জলে।
বিস্ফোরণ ঘটে চলেছে অহরহ মানসিক প্রাসাদে,
চক্রব্যুহে কঠিন সত্ত্বা ডুকরে ডুকরে কাঁদে।
নিত্যানন্দ নৈতিকতার নোনা জলে।
বিস্ফোরণ ঘটে চলেছে অহরহ মানসিক প্রাসাদে,
চক্রব্যুহে কঠিন সত্ত্বা ডুকরে ডুকরে কাঁদে।
Friday, June 25, 2010
নিধিরাম ও Katrina
রসবড়া খেয়ে উঠে নিধিরাম সুর,
ছাড়লেন এক খানি জোরালো ঢেকুর!
তাই শুনে পাশে বসা Katrina Ross,
চিৎকার করে বলে, "you r gross!"
ভর্ৎসনা শুনে নিধি, হয়ে লজ্জিত
কোনো কথা না বাড়িয়ে হাসে শুধু স্মিত।
অমায়িক হাসি দেখে বিদেশিনী শেষে,
নিধিরাম সুর কে ফেলে ভালবেসে!
ছাড়লেন এক খানি জোরালো ঢেকুর!
তাই শুনে পাশে বসা Katrina Ross,
চিৎকার করে বলে, "you r gross!"
ভর্ৎসনা শুনে নিধি, হয়ে লজ্জিত
কোনো কথা না বাড়িয়ে হাসে শুধু স্মিত।
অমায়িক হাসি দেখে বিদেশিনী শেষে,
নিধিরাম সুর কে ফেলে ভালবেসে!
Thursday, June 24, 2010
পরাবাস্তবিক ৬
আনমনা অজগরের আনন্দাশ্রু বয়ে
কর্দমাক্ত হয়েছে আজ ছায়াপথ।
কিলিমাঞ্জারোর চুড়ায় চড়ে চনমনিয়ে
জানান দিল সে জয়োচ্ছ্বাস ড্রাম বাজিয়ে।
কর্দমাক্ত হয়েছে আজ ছায়াপথ।
কিলিমাঞ্জারোর চুড়ায় চড়ে চনমনিয়ে
জানান দিল সে জয়োচ্ছ্বাস ড্রাম বাজিয়ে।
Tuesday, June 22, 2010
পরাবাস্তবিক ৫
মর্তমান কলার সাদা সাঁসের মত
নরম আত্মবিশ্বাস কে নাড়িয়ে দিয়েছে
নেতিবাচক নখড়া।
ফুলবনে ফড়িং নাচে আপন খেয়ালে
ধুর্ত জুয়ারি জিতবে খেলা নিপুণ চালে।
নরম আত্মবিশ্বাস কে নাড়িয়ে দিয়েছে
নেতিবাচক নখড়া।
ফুলবনে ফড়িং নাচে আপন খেয়ালে
ধুর্ত জুয়ারি জিতবে খেলা নিপুণ চালে।
বিশ্ব-কাপ
মলম মাখানো মসৃণ মুখ
ভুভুজেলায় ভীষণ ফুঁক।
তুরীয় নেশায় তন্বী রম্ভা
চনমনিয়ে নাচছে সাম্বা।
বিশ্বকাপের বাজছে ঢোল
সবাই মিলে খুজছে গোল!
ভুভুজেলায় ভীষণ ফুঁক।
তুরীয় নেশায় তন্বী রম্ভা
চনমনিয়ে নাচছে সাম্বা।
বিশ্বকাপের বাজছে ঢোল
সবাই মিলে খুজছে গোল!
Sunday, June 20, 2010
হোমওয়ার্ক
সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছ তুমি
এক নিরাশাজনক সমান্তরালতায়...
তোমাকে পাবার শেষ চেষ্টায়,
পাঠ করছি সম্মোহনের মন্ত্র!
এক নিরাশাজনক সমান্তরালতায়...
তোমাকে পাবার শেষ চেষ্টায়,
পাঠ করছি সম্মোহনের মন্ত্র!
স্থানান্তর
উড়তে উড়তে একটা আর্কিয়প্টেরিক্স
পৌঁছেছে আজ পরিবর্তিত পুর্ণচ্ছেদে।
সহস্রাধিক রাজপুত্রের দেশে,
ডানা ঝাপটিয়ে শুরু করল ফাজলামো!
পৌঁছেছে আজ পরিবর্তিত পুর্ণচ্ছেদে।
সহস্রাধিক রাজপুত্রের দেশে,
ডানা ঝাপটিয়ে শুরু করল ফাজলামো!
Thursday, June 17, 2010
বিরক্তি
শুয়ে থাকা শুয়োরের শুণ্য চোখে
জ্বলে ওঠে সরপুরিয়ার স্বপ্ন।
সন্ধ্যা-প্রদীপ এর টিমটিমে শিখা,
আর নাকি সুরে জোরালো মিকা,
তন্দ্রাচ্ছন্ন মায়ার বারোটা বাজালো।
জ্বলে ওঠে সরপুরিয়ার স্বপ্ন।
সন্ধ্যা-প্রদীপ এর টিমটিমে শিখা,
আর নাকি সুরে জোরালো মিকা,
তন্দ্রাচ্ছন্ন মায়ার বারোটা বাজালো।
পরাবাস্তবিক ৪
মেহনতী মানুষের অর্জিত মোরব্বা
লোভ দেখাচ্ছে অলস আশাবাদী কে।
স্বর্গে যাবার পেঁচানো সিঁড়িতে
বার বার উলটে পড়ে আড়ষ্ট সৈনিক।
লোভ দেখাচ্ছে অলস আশাবাদী কে।
স্বর্গে যাবার পেঁচানো সিঁড়িতে
বার বার উলটে পড়ে আড়ষ্ট সৈনিক।
ক্রশ-রেফারেন্স
পর্ক ভিন্দালুর ঘন হলুদ ঝোলে
মাখামাখি হল অতৃপ্ত আত্মার বিস্বাদ...
গ্র্যান্ড ক্যানিয়নের লুকানো খাঁজে
আটকা পড়েছে ইন্সম্নিয়াক চোখ।
মাখামাখি হল অতৃপ্ত আত্মার বিস্বাদ...
গ্র্যান্ড ক্যানিয়নের লুকানো খাঁজে
আটকা পড়েছে ইন্সম্নিয়াক চোখ।
Wednesday, June 16, 2010
জাগো
যোগনিদ্রায় শুয়ে শুয়ে ভাবে মহাকালের ওই শিশু
ঘুম ভাঙ্গানো প্রয়োজন খুব ফল যদি চাও আশু।
তোমার আমার কবিতার খাতা পিপড়ে তে নেবে খেয়ে
ছাপ রেখে যেতে চাও যদি তবে যাও তুমি ভাই ধেয়ে!
ঘুম ভাঙ্গানো প্রয়োজন খুব ফল যদি চাও আশু।
তোমার আমার কবিতার খাতা পিপড়ে তে নেবে খেয়ে
ছাপ রেখে যেতে চাও যদি তবে যাও তুমি ভাই ধেয়ে!
Monday, June 14, 2010
উল্ট-পাল্টা
ক্যাঙ্গারুর কামড়ে হল কালাজ্বর
ঠক ঠক করে কাঁপে হিমানীষ ধর!
হরবোলা চাঁচাঁ সুরে হরিনাম গায়
বিস্কুট কামড়িয়ে বিয়েবাড়ি যায়।
সমাদর না পেয়ে সমকামী বুড়ি
চটি বই পড়ে দেয় খুব হামাগুড়ি।
বাংলায় র্যাপ গেয়ে শীলেট এর লালু
সঙ্গিতে করল সে নিউ প্রথা চালু।
মারাদোনা খিস্তোয় লায়োনেল মেসি কে
ফুটবল মাঠে তার ভুল হল বেসিক-এ।
এইবেলা ভুল বকা দিতে হবে থামিয়ে
নয়তো হাবিব দেবে চুল খানি কামিয়ে!
ঠক ঠক করে কাঁপে হিমানীষ ধর!
হরবোলা চাঁচাঁ সুরে হরিনাম গায়
বিস্কুট কামড়িয়ে বিয়েবাড়ি যায়।
সমাদর না পেয়ে সমকামী বুড়ি
চটি বই পড়ে দেয় খুব হামাগুড়ি।
বাংলায় র্যাপ গেয়ে শীলেট এর লালু
সঙ্গিতে করল সে নিউ প্রথা চালু।
মারাদোনা খিস্তোয় লায়োনেল মেসি কে
ফুটবল মাঠে তার ভুল হল বেসিক-এ।
এইবেলা ভুল বকা দিতে হবে থামিয়ে
নয়তো হাবিব দেবে চুল খানি কামিয়ে!
ভোরের স্বপ্ন
এসেছিলে স্বপ্নে ভোর পাঁচটায়
প্রলোভন সামলে ডাকিনি তোমায়।
ডাকলে যে সাড়া তুমি দেবে না জানি
ভোরের স্বপ্নে বাঁচে আশাবাদী প্রাণি।
প্রলোভন সামলে ডাকিনি তোমায়।
ডাকলে যে সাড়া তুমি দেবে না জানি
ভোরের স্বপ্নে বাঁচে আশাবাদী প্রাণি।
Friday, June 11, 2010
ফিরে আসা
অন্ধকারের কালান্তক ঘনত্ব
নিদাণ হাঁকছে নিদারুণ গাম্ভীর্যে...
তবু ফিরে আসে বার বার অমর ঔদ্ধত্বে,
তোমাকে ভালবাসার ইচ্ছা!
নিদাণ হাঁকছে নিদারুণ গাম্ভীর্যে...
তবু ফিরে আসে বার বার অমর ঔদ্ধত্বে,
তোমাকে ভালবাসার ইচ্ছা!
Wednesday, June 9, 2010
অজুহাত
নীওন আলোর নীলাভ আভায়,
তোমার লাল ঠোঁঠ হল ম্যাজেন্টা।
দুরের গীর্জায় বাজে সান্ধ্য-ঘন্টা...
ধর্মের টানে উপেক্ষিত হল আদিম আকর্ষণ।
তোমার লাল ঠোঁঠ হল ম্যাজেন্টা।
দুরের গীর্জায় বাজে সান্ধ্য-ঘন্টা...
ধর্মের টানে উপেক্ষিত হল আদিম আকর্ষণ।
বুলু
বেহালার বুলু রায়,
সারাদিন মুলো খায়।
তারপর জমে গ্যাস,
বাড়িয়ে ভুড়ির ব্যাস।
তবু বুলু উদাসীন,
খেয়ে যায় চাওমীন!
সারাদিন মুলো খায়।
তারপর জমে গ্যাস,
বাড়িয়ে ভুড়ির ব্যাস।
তবু বুলু উদাসীন,
খেয়ে যায় চাওমীন!
বুমেরাং
ছুড়েছিলাম বুমেরাং অরণ্যকন্যার দিকে
এরোডায়নামিক্স এর সফল প্রয়োগে
ছিনিয়ে আনল তার হৃদয়।
তুরীয় আনন্দে, মেস পাওডার পড়ল...
বিরিয়ানীর পরতে পরতে।
এরোডায়নামিক্স এর সফল প্রয়োগে
ছিনিয়ে আনল তার হৃদয়।
তুরীয় আনন্দে, মেস পাওডার পড়ল...
বিরিয়ানীর পরতে পরতে।
Tuesday, June 8, 2010
পরাবাস্তবিক ৩
ময়ুরের পেখমে মুদিখানার চিটে গুড়...
দেখিয়া নাচিলো হাতি নাড়িয়া মস্ত শুঁড়!
মশাল নিভিয়াছে গোল্ডেন গেট-এ
ফিরিয়া চলিতে হবে জাম্বো জেট-এ।
দেখিয়া নাচিলো হাতি নাড়িয়া মস্ত শুঁড়!
মশাল নিভিয়াছে গোল্ডেন গেট-এ
ফিরিয়া চলিতে হবে জাম্বো জেট-এ।
পরাবাস্তবিক ২
আকুল হয়ে বস্তুবাদি বাদুড়ের পিছে ছোটে,
সিগনাল বিহীন ক্রশরোডে খোজে আশাবাদী সঙ্কেত।
ছড়াতে হবে অনেক আলো, অন্ধ হবে বাদুড়
তদ্যপি কবিতা লেখো মাটি তে পেতে মাদুর!
সিগনাল বিহীন ক্রশরোডে খোজে আশাবাদী সঙ্কেত।
ছড়াতে হবে অনেক আলো, অন্ধ হবে বাদুড়
তদ্যপি কবিতা লেখো মাটি তে পেতে মাদুর!
Subscribe to:
Posts (Atom)