কবিতারা সব শুয়ে আছে
ওই সঙ্কোচভরা কবরে..
সুররিয়াল আজ সুর হারিয়ে
চিত্কার করে, "বাবা রে!!"
শীতল দেয়াল, হলুদ বাতি ,
শ্যাওলা মাখা মেঝে
তারই মাঝে বিষাদ বাঁশি
পিন পিন করে বাজে...
সর্ব ঘটের কাঁঠালী কলা
থেঁতলে দিয়েছে কারা,
রক্তে রাঙানো canvas
যেন abstraction -এ ভরা...
Friday, October 29, 2010
Tuesday, October 26, 2010
আমরা ব্রাত্য
আমরা ব্রাত্য..
আমাদের কোনো অধিকার নেই ভালবাসার
আমাদের কোনো অধিকার নেই গান গাওয়ার
আমাদের নেই তোমাদের মত কেতা
আমাদের নেই সঞ্চারী বা সুজাতা
তাই আমরা বাল ছিঁড়ে যায় শুধু
গরম জলে গুলে খায় লেবু-মধু!
আমাদের কোনো অধিকার নেই ভালবাসার
আমাদের কোনো অধিকার নেই গান গাওয়ার
আমাদের নেই তোমাদের মত কেতা
আমাদের নেই সঞ্চারী বা সুজাতা
তাই আমরা বাল ছিঁড়ে যায় শুধু
গরম জলে গুলে খায় লেবু-মধু!
Monday, October 25, 2010
লিমেরিক ২
বৈকাল হ্রদ-এ তে নৌকো বিহার
করেছিল ছোট মেসো চার পাঁচ বার
আজ বৈকালে
চুম্কিয়ে মাল-এ
সেই স্মৃতি আওড়ায় মেসো বার বার!
করেছিল ছোট মেসো চার পাঁচ বার
আজ বৈকালে
চুম্কিয়ে মাল-এ
সেই স্মৃতি আওড়ায় মেসো বার বার!
Tuesday, October 19, 2010
লিমেরিক ৩
মিন্টো পার্ক-এ মন্টু মোড়ল মৌমাছি ধরে সখে
মুষড়ে পরা মান্কির দল দাঁত খিচিয়ে দেখে
ফ্যাত ফ্যাত সাই সাই
মদ খেয়ে হয়ে high,
বাউন্ডুলে প্রেমিক পালায় প্রেমিকা কে bar-এ রেখে!
মুষড়ে পরা মান্কির দল দাঁত খিচিয়ে দেখে
ফ্যাত ফ্যাত সাই সাই
মদ খেয়ে হয়ে high,
বাউন্ডুলে প্রেমিক পালায় প্রেমিকা কে bar-এ রেখে!
Monday, October 18, 2010
লিমেরিক ৪
জিটিভি তে আইটেম সং নাচতে ছিল রম্ভা
দেখতে গিয়ে রাত-দুপুরে বাম্বু খেল বুম্বা,
নিশ্চিত ঘুম ছেড়ে
বাবা এলেন তেড়ে
ভালগার নাচ দেখার দায়ে পিঠে পড়ল খাম্বা!!
দেখতে গিয়ে রাত-দুপুরে বাম্বু খেল বুম্বা,
নিশ্চিত ঘুম ছেড়ে
বাবা এলেন তেড়ে
ভালগার নাচ দেখার দায়ে পিঠে পড়ল খাম্বা!!
Friday, October 15, 2010
পরাজয়
দাম্ভিক দুর্যোধনের আধ-খাওয়া দধি কর্মায়
দামড়া মাছি বসেছে কিছু...
ভন ভন ভন ভন ভন ভন,
বিনা যুদ্ধে নিঃশেষিত হলো বাটি-ভর্তি খাদ্য!
দামড়া মাছি বসেছে কিছু...
ভন ভন ভন ভন ভন ভন,
বিনা যুদ্ধে নিঃশেষিত হলো বাটি-ভর্তি খাদ্য!
Thursday, September 30, 2010
এখনো জেগে আছি
এখনো জেগে আছি...
ততক্ষণ জাগব যতক্ষণ না জ্বালা করবে চোখ
তারপর ঘুমোবো...
ততক্ষণ ঘুমোবো যতক্ষণ না পাবে হিসু
তারপর জাগবো...
ততক্ষণ জাগব যতক্ষণ না ঘুম পাবে আবার...
তারপর ঘুমোবো...
ততক্ষণ ঘুমোবো যতক্ষণ না দুস্বপ্ন জাগিয়ে দেবে দুম করে!
তারপর জাগবো...আর ঘুমোবো না....
এইভাবেই চলবে...
ততক্ষণ জাগব যতক্ষণ না জ্বালা করবে চোখ
তারপর ঘুমোবো...
ততক্ষণ ঘুমোবো যতক্ষণ না পাবে হিসু
তারপর জাগবো...
ততক্ষণ জাগব যতক্ষণ না ঘুম পাবে আবার...
তারপর ঘুমোবো...
ততক্ষণ ঘুমোবো যতক্ষণ না দুস্বপ্ন জাগিয়ে দেবে দুম করে!
তারপর জাগবো...আর ঘুমোবো না....
এইভাবেই চলবে...
আলো জ্বেলো
মাঝে মাঝে এসে আলো জ্বেলো...
তোমার আড়াই তলার জানলা তে...
জানিয়ে যেও এখনো আছো টিকে,
জীবন এর এই সংগ্রাম-ময় পথে.
যেদিন হব সফর-সঙ্গী
প্রয়োজন হবে না এই সংকেত!
তোমার আড়াই তলার জানলা তে...
জানিয়ে যেও এখনো আছো টিকে,
জীবন এর এই সংগ্রাম-ময় পথে.
যেদিন হব সফর-সঙ্গী
প্রয়োজন হবে না এই সংকেত!
Sunday, September 26, 2010
তোমাকে চাই
যখন লাগে না একটুও ভালো সুমন-নচির গান
তখনি আমার তোমাকে চাই....
যখন করে না ইচ্ছে খেতে তন্দুরি বা বাটার নান
তখনি আমার তোমাকে চাই....
যখন লাগে রাত্রি গুলো ভীষণ ভীষণ একা
তখনি আমার তোমাকে চাই....
যখন যায়না একটিও ভালো কবিতা বা গান লেখা
তখনি আমার তোমাকে চাই....
যখন ধরে না রথের মেলায় কেউ এসে দু'টি হাত
তখনি আমার তোমাকে চাই...
যখন পারি না প্রাণ খুলে আমি বলতে 'দিল কি বাত'
তখনি আমার তোমাকে চাই....
যখন আমি হেরে গিয়ে কাঁদি, হতাশায় মুখ ঢাকি
তখনি আমার তোমাকে চাই...
যখন আমি জিতে গিয়ে, পা বিজয়-মঞ্চে রাখি
তখনি আমার তোমাকে চাই...
হ্যা...শুধু তোমাকেই চাই....
তখনি আমার তোমাকে চাই....
যখন করে না ইচ্ছে খেতে তন্দুরি বা বাটার নান
তখনি আমার তোমাকে চাই....
যখন লাগে রাত্রি গুলো ভীষণ ভীষণ একা
তখনি আমার তোমাকে চাই....
যখন যায়না একটিও ভালো কবিতা বা গান লেখা
তখনি আমার তোমাকে চাই....
যখন ধরে না রথের মেলায় কেউ এসে দু'টি হাত
তখনি আমার তোমাকে চাই...
যখন পারি না প্রাণ খুলে আমি বলতে 'দিল কি বাত'
তখনি আমার তোমাকে চাই....
যখন আমি হেরে গিয়ে কাঁদি, হতাশায় মুখ ঢাকি
তখনি আমার তোমাকে চাই...
যখন আমি জিতে গিয়ে, পা বিজয়-মঞ্চে রাখি
তখনি আমার তোমাকে চাই...
হ্যা...শুধু তোমাকেই চাই....
Thursday, September 23, 2010
লিমেরিক ৫
অষ্টাদশী অষ্টপ্রহর মাসকারা দেয় চোখে,
পাশের বাড়ির দামড়া খোকা চুমুক দিয়ে কোক-এ
মাপছে যে তার রূপ,
রাত্তির নিশ্চুপ,
পূর্বরাগ এর অসীম চাপ-এ সস্তা বিড়ি ফোঁকে!!
পাশের বাড়ির দামড়া খোকা চুমুক দিয়ে কোক-এ
মাপছে যে তার রূপ,
রাত্তির নিশ্চুপ,
পূর্বরাগ এর অসীম চাপ-এ সস্তা বিড়ি ফোঁকে!!
লিমেরিক ৬
অড়হর ডাল-এ ফেলে দেব আজ কয়েক ফালি গাজর
তার সাথে নেব ভাজা ভাজা করে বিলিতি পাঁঠার পাঁজর
সঙ্গে রবে ভাত
বাহ বাহ কেয়া বাত!
আজ রাতে আর রাখব না কোনো কাজ কম্ম মেজর!
তার সাথে নেব ভাজা ভাজা করে বিলিতি পাঁঠার পাঁজর
সঙ্গে রবে ভাত
বাহ বাহ কেয়া বাত!
আজ রাতে আর রাখব না কোনো কাজ কম্ম মেজর!
Wednesday, September 22, 2010
লিমেরিক ৭
মুর্গীর ঝোলে পড়েছে আজকে প্রচুর লঙ্কা গুঁড়ো,
বিশ্বামিত্র চিবিয়ে খেলেন বোয়াল মাছের মুড়ো..
ভোজন-বিলাসী সন্ত,
খাওয়ার নেইকো অন্ত,
হজম করতে শেষ পাতে খান এক মণ দই পুরো!
বিশ্বামিত্র চিবিয়ে খেলেন বোয়াল মাছের মুড়ো..
ভোজন-বিলাসী সন্ত,
খাওয়ার নেইকো অন্ত,
হজম করতে শেষ পাতে খান এক মণ দই পুরো!
Thursday, September 16, 2010
তুই
তুই একদম আমার মত....
আমার মতই দুষ্টু তুই,
আমার মতই খেয়ালী...
আমার মতই হাসিস তুই,
বাসিস ভালো হেঁয়ালি ...
তুই একদম মায়ের মত....
মায়ের মতই সাধারণ তুই,
মায়ের মতই বকিস
কথা না শুনলে, মায়ের মতই,
অভিমান করে থাকিস...
তুই যেন ওই ভোরের বাতাস,
সরত্কালের নীলচে আকাশ,
তোর কথা আজ ভেবে ভেবে
কাব্য লিখি একশ-সাতাশ !
আমার মতই দুষ্টু তুই,
আমার মতই খেয়ালী...
আমার মতই হাসিস তুই,
বাসিস ভালো হেঁয়ালি ...
তুই একদম মায়ের মত....
মায়ের মতই সাধারণ তুই,
মায়ের মতই বকিস
কথা না শুনলে, মায়ের মতই,
অভিমান করে থাকিস...
তুই যেন ওই ভোরের বাতাস,
সরত্কালের নীলচে আকাশ,
তোর কথা আজ ভেবে ভেবে
কাব্য লিখি একশ-সাতাশ !
অল্টারনেটিং কারেন্ট এর মতই ...
অল্টারনেটিং কারেন্ট এর মতই
ওঠানামা করছিল অর্বাচীন আবেগ...
বুঝি না কি এর সমাধান,
অসংখ্য পেঁয়াজির শ্রাদ্ধ করে...
হয়েছে সাময়িক মুশকিল-আসান.
কিন্তু যখন অম্বল হবে...
কে বোলাবে মাথায় হাত?
তুই না তোর বাপ?
ওঠানামা করছিল অর্বাচীন আবেগ...
বুঝি না কি এর সমাধান,
অসংখ্য পেঁয়াজির শ্রাদ্ধ করে...
হয়েছে সাময়িক মুশকিল-আসান.
কিন্তু যখন অম্বল হবে...
কে বোলাবে মাথায় হাত?
তুই না তোর বাপ?
Wednesday, September 15, 2010
লিমেরিক ৮
হাঁটতে হাঁটতে টুপ করে পরে এক চিলতে ঘাম,
কিশোর কাকু উঠলেন গেয়ে, মস্তানি ইয়েহ শাম....
তোমার আমার দেখা
manhattan-এ একা
দুজন মিলে পান করবো দেদার white rum!!
কিশোর কাকু উঠলেন গেয়ে, মস্তানি ইয়েহ শাম....
তোমার আমার দেখা
manhattan-এ একা
দুজন মিলে পান করবো দেদার white rum!!
Monday, September 13, 2010
সমান্তরাল ইচ্ছে
অমলকান্তি হতে চেয়েছিল রোদ্দুর...
আর আমি খেতে চেয়েছিলাম শাঁক-আলু,
আমাদের চাওয়া গুলো আলাদা
কিন্তু চাহিদার মাপ একই....
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি,
আর আমি বসে আছি আশায় আশায়....
আর আমি খেতে চেয়েছিলাম শাঁক-আলু,
আমাদের চাওয়া গুলো আলাদা
কিন্তু চাহিদার মাপ একই....
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি,
আর আমি বসে আছি আশায় আশায়....
শেষ কবিতা
যদি বলা হত লিখে যাও আজ শেষের কবিতা খানি...
যদি বলা হত সাদা কাগজে কেটে যাও শেষ দাগ,
লিখতাম শুধু তোমারি নাম....
বাকি কথা যেত হারিয়ে,
তোমাতেই ছিল কবিতার শুরু
তোমাতেই যাবে ফুরিয়ে.
যদি বলা হত সাদা কাগজে কেটে যাও শেষ দাগ,
লিখতাম শুধু তোমারি নাম....
বাকি কথা যেত হারিয়ে,
তোমাতেই ছিল কবিতার শুরু
তোমাতেই যাবে ফুরিয়ে.
Friday, September 10, 2010
ছেঁড়া প্যান্টুল
ভোরের স্বপ্নে এসে হেসে গেছিলে তুমি
আমার ছেঁড়া প্যান্টুল এর খিল্লি উড়িয়ে....
যদি কথা দাও আসবে আবার...বার বার এমনি করে,
পয়সা খরচ করে আলমারি দেব ছেঁড়া প্যান্ট-এ ভরিয়ে!!
আমার ছেঁড়া প্যান্টুল এর খিল্লি উড়িয়ে....
যদি কথা দাও আসবে আবার...বার বার এমনি করে,
পয়সা খরচ করে আলমারি দেব ছেঁড়া প্যান্ট-এ ভরিয়ে!!
Wednesday, September 8, 2010
অমানুষ
পিয়েজো-ইলেকট্রিক পায়জামায়
ন্যানো-কৃস্টালিন দড়ি,
কেন খুলে দিলি টেনে?
যদি খেলতাম চু কিতকিত...
সকল নিয়ম মেনে,
গাইতে হত না গান, নিয়ে কন্ঠ রোদনভরা
"দিল আইসা কিসী নে মেরা তোরা"
ন্যানো-কৃস্টালিন দড়ি,
কেন খুলে দিলি টেনে?
যদি খেলতাম চু কিতকিত...
সকল নিয়ম মেনে,
গাইতে হত না গান, নিয়ে কন্ঠ রোদনভরা
"দিল আইসা কিসী নে মেরা তোরা"
অসহায়তা
জিনেদিন জিদান এর ছোট চুল এর মতই
ছোট আমার আত্ম-বিশ্বাস...
তবুও করি হাঁস ফাঁস,
মধু খাবার লোভ-এ
অর্থগনাল ফ্রিকুএন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং
গড়াগড়ি খাচ্ছে পি. ডি. এফ রাজ্যে,
চরম অবহেলায়!
আর আমি খুজছি ফেসবুক-এ তোমায়.....
ছোট আমার আত্ম-বিশ্বাস...
তবুও করি হাঁস ফাঁস,
মধু খাবার লোভ-এ
অর্থগনাল ফ্রিকুএন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং
গড়াগড়ি খাচ্ছে পি. ডি. এফ রাজ্যে,
চরম অবহেলায়!
আর আমি খুজছি ফেসবুক-এ তোমায়.....
Subscribe to:
Posts (Atom)